• আন্তর্জাতিক
  • মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে দাবি করেছে ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসি।

আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে।

এতে আরেও বলা হয়েছে, ‘শত্রুদের ওপর হামলার এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে আইআরজিসি।

তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি এবং অন্যান্য সূত্রগুলোও এখনো এই তথ্য নিশ্চিত করেনি।

বর্তমানে পারস্য উপসাগর ও আরব সাগরের কাছে অবস্থানরত দুইটি মার্কিন বিমানবাহী রণতরীর একটি হলো ‘আব্রাহাম লিংকন’।

অবশ্য একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরার কাছে দাবি করেছেন, ইরানি ক্ষেপণাস্ত্র হামলা বিমানবাহী রণতরীটিকে প্রভাবিত করেনি এবং এটি স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ক্ষেপণাস্ত্রটি জাহাজে পৌঁছায়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি-মার্কিন বাহিনী।

এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান অন্তত ৩০ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন। ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের জবাবে ইরানও পদক্ষেপ নিয়েছে। তারা তেল আবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে।

আল জাজিরা বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এখন পর্যন্ত ইরানে ২০১ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন সাত শতাধিক। ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলে ৯ জন নিহত হওয়ার পাশাপাশি ১২১ জন আহত হয়েছেন। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাতে আরব আমিরাতে ৩ জন, কুয়েতে ১ জন এবং ইরানে ২ জন নিহত হয়েছেন। আমিরাতে নিহতদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।

Tags: হামলা মার্কিন রণতরী ক্ষেপণাস্ত্র