• আন্তর্জাতিক
  • ইরান যুদ্ধে ৩ মার্কিন সেনা নিহত

ইরান যুদ্ধে ৩ মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
ইরান যুদ্ধে ৩ মার্কিন সেনা নিহত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে এসে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের তিন সেনা। গুরুতর আহত হয়েছে আরও পাঁচ সেনা সদস্য। রোববার (১ মার্চ) এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে আরও জানায়, কয়েকজন সদস্য শার্পনেলের আঘাত ও মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় সামান্য আহত হয়েছেন— এবং তাদের পুনরায় দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া চলছে।

বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং আমাদের প্রতিক্রিয়া কার্যক্রমও চলমান। বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি পরিবর্তনশীল। তাই পরিবারের প্রতি সম্মান জানিয়ে নিহত সেনাদের পরিচয়সহ অতিরিক্ত তথ্য নিকটাত্মীয়দের অবহিত করার ২৪ ঘণ্টা পর পর্যন্ত প্রকাশ করা হবে না।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি-মার্কিন বাহিনী।

এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান অন্তত ৩০ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন। ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের জবাবে ইরানও পদক্ষেপ নিয়েছে। তারা তেলআবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে।

আল জাজিরা বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এখন পর্যন্ত ইরানে ২০১ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন সাত শতাধিক। ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলে ৯ জন নিহত হওয়ার পাশাপাশি ১২১ জন আহত হয়েছেন। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাতে আরব আমিরাতে ৩ জন, কুয়েতে ১ জন এবং ইরানে ২ জন নিহত হয়েছেন। আমিরাতে নিহতদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।

Tags: নিহত ইরান যুদ্ধে মার্কিন সেনা