মঙ্গলবার (৩ মার্চ) মন্ত্রণালয়ের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বিশেষ করে দেশের বিমান খাতের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানোন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন মন্ত্রী। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন এবং বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকটি দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।