৩ ফেব্রুয়ারি-২০২৬ মঙ্গলবার দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানের মধ্যখানের সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপি'র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েলসহ এলজিইডির প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, দিনাজপুর বড় মাঠের মাঝখান দিয়ে সার্কিট হাউস, জেলা পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসকের বাসভবন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, শিশু একাডেমি, বিজিবি দিনাজপুর সেক্টরের যাওয়ার সড়কটির সংস্কার কাজ শুরু হলেও কিছুদিন আগে তা বন্ধ করে দেওয়া হয়।
এতে করে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীসহ জনসাধারণ ।দেখা দিয়েছিল চরম দুশ্চিন্তা।
সড়কটির উন্নয়ন কাজ পুনঃরায় শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জন সাধারণ। তাদের দাবি দ্রুত ঈদগাহ ময়দান কে কাঁটাতারের ঘেরা মুক্ত করা হোক।