মঙ্গলবার (৩ মার্চ) এনসিটিবি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, শতভাগ পাঠ্যপুস্তক পরিমার্জন করতে হবে।
কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি অধিক জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে ৯ম-১০ম) ‘শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা’ পাঠ্য বইটি সবার জন্য বাধ্যতামূলক করতে হবে। একই সাথে এই বিষয়টির ওপর মূল্যায়ন পরীক্ষা নেয়ার কথাও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, উচ্চমানের বিশেষজ্ঞ দিয়ে কারিকুলাম প্রণয়ন ও পাঠ্যপুস্তক পরিমার্জন করতে হবে। এক্ষেত্রে কোনো দলীয় বিবেচনা করা যাবে না।
এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে এনসিটিবির বিভিন্ন উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।