• জাতীয়
  • শেখ হাসিনার ৩ রাজনৈতিক অবস্থা তুলে ধরলেন আসিফ নজরুল

শেখ হাসিনার ৩ রাজনৈতিক অবস্থা তুলে ধরলেন আসিফ নজরুল

জাতীয় ১ মিনিট পড়া
শেখ হাসিনার ৩ রাজনৈতিক অবস্থা তুলে ধরলেন আসিফ নজরুল

ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন রাজনৈতিক অবস্থা তুলে ধরে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রবিবার (৮ মার্চ) দুপুরে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নিজের ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘শেখ হাসিনা দেশে নেই বহুদিন। কিন্তু সত্যিই কি নেই? আমার মনে হয় তিনি আছেন।

শারীরিকভাবে নেই, কিন্তু তার রাজনীতিটা রয়ে গেছে বাংলাদেশে। তার রাজনীতির কিছু মূলমন্ত্র ধারন করে আছে তার পতনের আন্দোলনের মানুষদেরও কেউ কেউ।’ কি ছিল তার রাজনীতি?

এক: মালিকানার রাজনীতি। তিনি মুক্তিযুদ্ধের মালিকানার রাজনীতি করতেন।

তিনি আর তার অনুগতরাই কেবল যুদ্ধটা করেছেন, বাকী কেউ না। তাই তার পক্ষে থাকা মানে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা, তার বিরোধিতা মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা। যে কাজ পক্ষের মানুষের জন্য জায়েজ, তা অন্যর জন্য শাস্তিযোগ্য। জুলাইকে কেন্দ্র করে আছে এই রাজনীতি আছে কিছু মানুষের মধ্যে।

Tags: শেখ হাসিনা রাজনৈতিক আসিফ নজরুল