গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে, সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, নারী নেত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পলাশবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন,পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আল ইয়াসা রহমান তফাদার।এসময় বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ,উপজেলা মৎস্য কর্মকর্তা মোফাসালিন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সাদেকুল ইসলাম, রিপোর্টাস ইউনিটির সহ সভাপতি সাংবাদিক শহীদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একটি সমতা ও মানবিক সমাজ গঠনে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।