গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ড বাঁশ কাটা গ্রামে পারিবারিক কলহের জের তিন বছর দেড় মাস পূর্বে মারা যায় ছোট বোন ভাবির কথায় নিজ জমি থেকে লাশ উত্তোলন করে অন্যের জমিতে দাফন করলেন বড়ভাই। রবিবার ৮ মার্চ সকালে ১ নং ওয়ার্ড বাঁশ কাটা গ্রামে এ ঘটনা ঘটেছে।
ঘটনার বিবরণ, প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঁশ কাটা গ্রামের তারা মিয়ার স্ত্রী মারা গেলে তার নিজের কোন জমি না থাকায় বড় ভাই মমতাজ মিয়ার জমিতে ছোট বোনের লাশ দাফন করা হয়।ঘটনার দীর্ঘদিন পর ইতিমধ্যে পারিবারিক কলহ বাধলে, বড় ভাইয়ের স্ত্রী কহিনুর বেগম ওই লাশটি কবর থেকে তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ করে। এরই ধারাবাহিকতায় ৮ মার্চ পুরাতন খবরটি খুড়ে দাফনকৃত লাশটি তুলে অন্যত্র কবর দেয়।
এমন ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।