আজকের পদক্ষেপ, আগামির ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার প্রতিপাদ্য শ্লোগান কে সামনে রেখে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক সম্পাদক অধিদপ্তর আয়জিত রবিবার সকাল দশটায় উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভুমি উম্মে সালমা রুমা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলি, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, তোজাম্মেল হোসেন একাডেমী শিক্ষিকা পারুল খাতুন , ডাসকো প্রতিনিধি আবুল বাসার, ব্রাক প্রতিনিধি সুমতি একা, নারী কর্মি মিতালি পাড়ে প্রমুখ।
গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন
দেশজুড়ে
১ মিনিট পড়া
নুর মোহাম্মদ , গোমস্তাপুর চাপাই নবাবগঞ্জ