• জাতীয়
  • সব সময় দুর্যোগের প্রস্তুতি থাকা উচিত: ত্রাণমন্ত্রী

সব সময় দুর্যোগের প্রস্তুতি থাকা উচিত: ত্রাণমন্ত্রী

জাতীয় ১ মিনিট পড়া
সব সময় দুর্যোগের প্রস্তুতি থাকা উচিত: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দুর্যোগ বলে কয়ে আসে না, আচমকা এসে জীবন ও জনপদকে গ্রাস করে। তাই দুর্যোগের দুর্ভোগ প্রশমনে সব সময় প্রস্তুত থাকা চাই।

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ের মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার মাধ্যমে বাংলাদেশ যেমন রোল মডেলে পরিণত হয়েছে তেমনি মানবসৃষ্ট দুর্যোগ থেকে পরিত্রাণ পাবার সব উপায় কাজে লাগাতে হবে।

এজন্য প্রয়োজন সহযোগিতা, সহমর্মিতা, সংকল্প, সাহস, সমন্বয়, সৌহার্দ্য ও সম্প্রীতি। প্রতিবছর ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়ে থাকে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান প্রমুখ।

Tags: দুর্যোগ প্রস্তুতি সব সময় ত্রাণমন্ত্রী