• দেশজুড়ে
  • মিঠাপুকুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মিঠাপুকুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দেশজুড়ে ১ মিনিট পড়া
মিঠাপুকুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

​মিঠাপুকুর প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় যথাযথ গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬’ পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও দুর্যোগকালীন মহড়ার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে ​সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মিঠাপুকুর আন্ডারপাস এলাকা ঘুরে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।

​র‍্যালি শেষে মিঠাপুকুর ওভারপাসের নিচে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। অগ্নিকাণ্ড বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় কীভাবে দ্রুত সাড়া প্রদান এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা তা হাতে-কলমে প্রদর্শন করেন। এসময় উপস্থিত সাধারণ মানুষকে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সচেতন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মনিরুজ্জামান সরকার । এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

​উপজেলা নির্বাহী অফিসার বলেন,​"যেকোনো দুর্যোগে জানমালের ক্ষতি কমাতে পূর্ব প্রস্তুতির কোনো বিকল্প নেই। সাধারণ মানুষকে দুর্যোগ মোকাবিলায় দক্ষ ও সচেতন করে তোলাই এই দিবসের মূল লক্ষ্য।"