• জাতীয়
  • জ্বালানি-বিদ্যুতের সংকট নেই, দাম বাড়ানোরও চিন্তা নেই: প্রতিমন্ত্রী

জ্বালানি-বিদ্যুতের সংকট নেই, দাম বাড়ানোরও চিন্তা নেই: প্রতিমন্ত্রী

জাতীয় ১ মিনিট পড়া
জ্বালানি-বিদ্যুতের সংকট নেই, দাম বাড়ানোরও চিন্তা নেই: প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি নিয়ে উদ্বেগ, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের মধ্যে তেল সরবরাহে রেশনিং করা হলেও বর্তমানে জ্বালানি কিংবা বিদ্যুতের কোনো সংকট নেই বলে সরকারের তরফে আবারও তুলে ধরা হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হতে থাকলেও সরকার এখনই জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর কথাও ভাবছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন তিনি। বলেন, মধ্যপ্রাচ্যের সংকট শুরুর পর সরকার জনদুর্ভোগ কমাতে কাজ করছে।

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত সপ্তাহে পাঁচ দিনে স্বাভাবিক চাহিদার তুলনায় দুই থেকে তিন গুণ বেশি জ্বালানি সরবরাহ করা হলেও মানুষের উদ্বেগ পুরোপুরি কমেনি।

তার ভাষায়, এই অস্বাভাবিক চাহিদার পেছনে যৌক্তিক কারণের চেয়ে ‘পেনিক বায়িং’ ও উৎকণ্ঠাই বেশি কাজ করেছে।

Tags: সংকট প্রতিমন্ত্রী জ্বালানি বিদ্যুত দাম বাড়ানো