• জাতীয়
  • ‘২০৪২ পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী’ মন্তব্যে ফারুককে সতর্ক করল বিএনপি

‘২০৪২ পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী’ মন্তব্যে ফারুককে সতর্ক করল বিএনপি

জাতীয় ১ মিনিট পড়া
‘২০৪২ পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী’ মন্তব্যে ফারুককে সতর্ক করল বিএনপি

‘২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’- এমন বক্তব্য দেওয়ার পর দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে বিএনপি।

বুধবার (১১ মার্চ) দলটির কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৯ মার্চ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জয়নুল আবদিন ফারুক।

সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, কে এমপি বা মন্ত্রী হবেন সেটি বড় বিষয় নয়।

বড় বিষয় হচ্ছে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করা। এ সময় তিনি আরও বলেন, শুধু ২০৩১ সাল নয়; ২০৩৭ এবং ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন—ইনশাআল্লাহ। তার এ বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে বিএনপি।

Tags: বিএনপি তারেক রহমান প্রধানমন্ত্রী ফারুককে সতর্ক