একইসঙ্গে বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া এ অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।
বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।
এদিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। পরে তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ ছাড়া নিয়ম অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। সালাহউদ্দিন আহমদ আরও জানান, প্রথম অধিবেশনে বেশ কিছু সুপ্রস্তাব আসবে এবং সেগুলোর ওপর আলোচনা হবে।
পরবর্তী সময়ে জাতীয় সংসদে ১৩৩টি অধ্যাদেশ (অর্ডিন্যান্স) উত্থাপন করা হবে। এর আগে বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই সংসদের প্রথম অধিবেশন ও ঐতিহাসিক বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।