• দেশজুড়ে
  • দস্তগীর হোটেলকে জরিমানা

দস্তগীর হোটেলকে জরিমানা

দেশজুড়ে ১ মিনিট পড়া
দস্তগীর হোটেলকে জরিমানা

বছরজুড়ে নলা, পায়ার জন্য বিখ্যাত মোমিন রোডের দস্তগীর হোটেলকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মার্চ) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানিয়েছেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারি সামগ্রী তৈরি ও বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, খাবারে ক্ষতিকর হাইড্রোজ, অ্যামোনিয়া, কেওড়াজল ও টেস্টিং সল্ট ব্যবহার অপরাধে কাজির দেউড়ির রেডিয়েন্স রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, মোমিন রোডের দস্তগীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা ও আন্দরকিল্লা মোড়ের মিট অ্যান্ড ইটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে। এর আগে মঙ্গলবার (১০ মার্চ) চসিকের ভ্রাম্যমাণ আদালত অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর কারখানায় ইফতার সামগ্রী তৈরি, ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার করার অপরাধে আইস ফ্যাক্টরি রোডের মিন্টু বাবুর্চি ক্যাটারিং সার্ভিসকে ১০ হাজার টাকা, দুর্গন্ধময় ফ্রিজে খাবার রাখা ও মেয়াদবিহীন পণ্য বিক্রির অপরাধে মাঝিরঘাট রোডের পানাহার বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করেছিল।

Tags: জরিমানা দস্তগীর হোটেল