বুধবার (১১ মার্চ) সকালে নগরের দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এদিন ২৯৩টি জেলে পরিবারের প্রত্যেককে ৮০ কেজি করে চাল প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু বলেন, সরকার ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে।
পাশাপাশি সবক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। পরে তিনি মুন্সিপাড়া ওয়ার্ড অফিসেও জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাসান মুরাদ, সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, বিএনপি নেতা নূরুজ্জামান কন্ট্রাক্টর, জাবেদ আনসারী, মো. আলী সাজু, মো. শরীফ, মিজানুর রহমান পারুল, নওশাদ হোসেন ও যুবদল নেতা হোসেনী মোবারক রিয়াদ। এছাড়া জেলা মৎস্য কর্মকর্তা, জেলা প্রশাসকের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।