• দেশজুড়ে
  • ডোমারে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২

ডোমারে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২

দেশজুড়ে ১ মিনিট পড়া
ডোমারে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২

নীলফামারীর ডোমারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মজনু মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন।

বুধবার (১১ মার্চ) দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়দানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মজনু ওই এলাকার মৃত তফির উদ্দীনের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। বুধবার দুপুরে মজনুসহ কয়েকজন সেখানে গাছ কাটতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মজনুকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, দুপক্ষের সংঘর্ষ ও হতাহতের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tags: ডোমার