• দেশজুড়ে
  • রাঙ্গামাটির রতন চাকমার আত্নবিশ্বাস সফল হবেই

রাঙ্গামাটির রতন চাকমার আত্নবিশ্বাস সফল হবেই

দেশজুড়ে ১ মিনিট পড়া
রাঙ্গামাটির রতন চাকমার আত্নবিশ্বাস সফল হবেই

দেবদত্ত মুৎসুদ্দী গোপাল,রাঙ্গামাটি

প্রত্যেক মানুষের কিছু গুণ থাকে। সফল উদ্যোক্তার প্রধান গুণ হচ্ছে আত্মবিশ্বাস। যার আত্মবিশ্বাস যত বেশি তার সাফল্য তত বেশি। যদিও এটি অর্জন করা বেশ কঠিন। বর্তমান সমাজের তরুণ প্রজন্মের অনেকেই টিউসন এর পাশাপাশি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে চায়। তেমনি এক স্বপ্নবাজ তরুণ রাঙ্গামাটি সদর উপজেলার কাপ্তাই সড়কে গোলাবাড়ি গ্রামের বিনয় রতন চাকমা,

শৈশব থেকেই বিনয় রতন চাকমা বাস্তবতার সম্মুখীন হয়েছেন। অর্থনৈতিক দূর অবস্থায় জর্জরিত হয়ে শৈশবেই পড়াশোনার চালিয়ে যেতে অনেক বেগ পেতে হয়েছে তাকে । অতিতে সে এন জি ও প্রকল্পে কাজ করে অতি কষ্টে জীবন চললেও সেখানে ছিল না স্বাধীনতা। হাড়ভাঙা পরিশ্রম করেও জীবন চালানো ছিল কঠিন। এন জি ও প্রকল্প শেষ হলে পরিবার চালাতে দিশেহারা হয়ে কী করবেন ভেবে কূলকিনারা পাচ্ছিলেন না।

এমন দুঃসময়ে বিভিন্ন লোকদের মাধ্যমে শুনে, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে মাসরুর চাষ দেখে তার ভাবনায় আশার সঞ্চার করে। বুঝতে পারেন টিউসনের পাশাপাশি মাশরুম চাষ করেও স্বচ্ছল হওয়া সম্ভব। তিনি মাশরুম চাষ করার মনস্থির করেন। কিন্তু শুরু করা বললেই তো শুরু করা যায় না। পূর্ণ প্রস্তুতির জন্য এরপর তিনি মাশরুম ও মাশরুম চাষ পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করেন । এবং তিনি বিভিন্ন ভাবে মাশরুম চাষ সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করেন। এরপর তার স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজের বসতবাড়ির এক পাশে কিছু মাসরুম চাষ শুরু করেন

বিনয় রতন জানান, আজ থেকে ৩ থেকে ৪ বছর আগে নিজ বাড়িতে মাত্র ৭০ থেকে ৮০ টি মাশরুম সিলিন্ডার দিয়ে শুরু করেন প্রত্যেক মানুষের কিছু গুণ থাকে। সফল উদ্যোক্তার প্রধান গুণ হচ্ছে আত্মবিশ্বাস। যার আত্মবিশ্বাস যত বেশি তার সাফল্য তত বেশি। যদিও এটি অর্জন করা বেশ কঠিন। বর্তমান সমাজের তরুণ প্রজন্মের অনেকেই টিউসন এর পাশাপাশি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে চায়। তেমনি এক স্বপ্নবাজ তরুণ রাঙ্গামাটি সদর উপজেলার কাপ্তাই সড়কে গোলাবাড়ি গ্রামের বিনয় রতন চাকমা,

শৈশব থেকেই বিনয় রতন চাকমা বাস্তবতার সম্মুখীন হয়েছেন। অর্থনৈতিক দূর অবস্থায় জর্জরিত হয়ে শৈশবেই পড়াশোনার চালিয়ে যেতে অসেক বেগ পেতে হয়েছে তাকে । অতিতে সে এন জি ও প্রকল্পে কাজ করে অতি কষ্টে জীবন চললেও সেখানে ছিল না স্বাধীনতা। হাড়ভাঙা পরিশ্রম করেও জীবন চালানো ছিল কঠিন। এন জি ও প্রকল্প শেষ হলে পরিবার চালাতে দিশেহারা হয়ে কী করবেন ভেবে কূলকিনারা পাচ্ছিলেন না।

এমন দুঃসময়ে বিভিন্ন লোকদের মাধ্যমে শুনে, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে মাসরুর চাষ দেখে তার ভাবনায় আশার সঞ্চার করে। বুঝতে পারেন টিউসনের পাশাপাশি মাশরুম চাষ করেও স্বচ্ছল হওয়া সম্ভব। তিনি মাশরুম চাষ করার মনস্থির করেন। কিন্তু শুরু করা বললেই তো শুরু করা যায় না। পূর্ণ প্রস্তুতির জন্য এরপর তিনি মাশরুম ও মাশরুম চাষ পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করেন । এবং তিনি বিভিন্ন ভাবে মাশরুম চাষ সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করেন। এরপর তার স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজের বসতবাড়ির এক পাশে কিছু মাসরুম চাষ শুরু করেন

বিনয় রতন জানান, আজ থেকে ৩ থেকে ৪ বছর আগে নিজ বাড়িতে মাত্র ৭০ থেকে ৮০ টি মাশরুম পেকেট বা সিলিন্ডার দিয়ে শুরু করেন মাশরুম চাষ। প্রথম ধাপেই অভূতপূর্ব সাফল্য তাকে আশাবাদী করে এবং আত্মবিশ্বাস জোগাতে সহায়তা করে। সেই থেকে শুরু । এরপর প্রতি বছর কিছু না কিছু মাসরুম চাষ করেই চলেছেন টিউসনের ফাকে ফাকে । তিনি এই ব্যস্ততা হাসিমুখে উপভোগ করেন কারণ এই ব্যস্ততা তাকে দিয়েছে স্বচ্ছলতা। এখন তিনি প্রতি মাসে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকার মাশরুম বিক্রি করেন।

তিনি আরো জানান, মাশরুম হচ্ছে সুপার ফুড। যা এক সময় অনেকেই ব্যাঙের ছাতা বলে তুচ্ছতাচ্ছিল্য করত। তবে আশার কথা, এই প্রচলিত ধারণার পরিবর্তন হচ্ছে। বাজারে বর্তমানে মাশরুমের ব্যাপক চাহিদা রয়েছে। সারা দিন কাজ করার পর যখন দেখি, পলি ব্যাগে মোড়ানো মাশরুম সিলিন্ডার থেকে পেকেট বা সিলিন্ডার থেকে উঁকি দিচ্ছে তখন মনটা ভরে যায়। মাশরুম চাষে আলাদা জমি কিংবা সার-কীটনাশকের প্রয়োজন হয় না। ঘরের কোণে স্যাঁতসেঁতে পরিবেশে পরম যত্নে বেড়ে উঠে মাশরুম। কম খরচে বেশি লাভ হওয়ায় ঔষধিগুণ সম্পন্ন মাশরুম। তিনি আরো বলেন, মাসরুম চাষের জন্য ধানের খড়, কাঠের গুঁড়া, গমের ভুসি, ধানের তুষ ও পানি মিশিয়ে তৈরি করেন। তারপর দীর্ঘ সময় জীবাণুমুক্ত করে রাখা হয় পরিষ্কার-পরিচ্ছন্ন ঠান্ডা কক্ষে । ২৫ থেকে ৩৫ দিন পর প্রস্তুত হয় মাশরুম উৎপাদনের প্যাকেট ( সিলিন্ডার)। সেখান থেকেই জন্ম নেয় সুপারফুড খ্যাত সুস্বাদু ও পুষ্টিকর মাশরুম। এ বিষয়ে এইচ এম পাবর্ত্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাসক ডা. সম্ভু নাথ চাকমা জানান, মাশরুম একটি ঔষধি গুণসম্পন্ন ছত্রাক। এতে রয়েছে উন্নতমানের প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম ও এন্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগ প্রতিরোধ করে। হোমিওপ্যাথিতে মাসরুম দিয়ে তৈরি কিছু ওষুধ আছে যেমন, এগারিকাস মাসকুরিয়াস, বোবিসটা, সিকেলি কর ইত্যাদি। শুরু নিজের স্বচ্ছলতাই আনে না, বরং সমাজকে নিরোগ ও সুস্থ রাখতেও ভূমিকা রাখে।