• দেশজুড়ে
  • সেনবাগে জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সেনবাগে জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশজুড়ে ১ মিনিট পড়া
সেনবাগে জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মনির হোসেন সেনবাগ নোয়াখালী প্রতিনিধ

নোয়াখালী-২ আসনের সেনবাগ উপজেলা ও সোনাইমুড়ী আংশিক এলাকায় জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) সেনবাগ বাজারের রসমেলা রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফখরুদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক ছাত্র ও যুব নেতা, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সেনবাগ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মোঃ হারুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নোয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক (খোকন)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মিয়া মোঃ শাহাদাত হোসেন জুয়েল। অনুষ্ঠানে সেনবাগ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।