বান্দরবানের সাঙ্গু নদীর তীরে আশীর্বাদ সংঘের আয়োজনে ত্রয়োদশ বর্ষে পদার্পণ করলো ঐতিহ্যবাহী শ্রী শ্রী গঙ্গা পূজা ও বারুণী স্নান।
বান্দরবানের গঙ্গাপূজা আজ ত্রয়োদশ বর্ষে... পবিত্রতা, ভক্তি ও ঐতিহ্যের অনুপম মিলনে আবারও আসছে আমাদের বহু প্রতীক্ষিত আয়োজন: শ্রী শ্রী গঙ্গা পূজা ও বারুণী স্নান।
পাপমোচন ও শান্তির লক্ষ্যে সাঙ্গু নদীতে ভক্তদের হাজার প্রদীপ প্রজ্জ্বলন, গঙ্গা আরতি, ভজন কীর্তন এবং পবিত্র বারুণী স্নানের মাধ্যমে এই বর্ণাঢ্য উৎসব উদযাপিত হবে।
আয়োজনের বিশেষ দিকসমূহ: অবস্থান: বান্দরবানের সাঙ্গু নদীর তীর। আয়োজক: আশীর্বাদ সংঘ। কার্যক্রম: গঙ্গা পূজা, বারুণী স্নান, হাজার প্রদীপ প্রজ্জ্বলন, গঙ্গা আরতি, ভজন কীর্তন এবং প্রতিমা বিসর্জন।
তাৎপর্য: সনাতন ধর্মাবলম্বীদের মতে, এই দিন গঙ্গা স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সুখ-শান্তি বয়ে আনে।
সাঙ্গু নদীর তীরে এই মিলনমেলায় পাপ মোচন এবং শান্তির বার্তা বয়ে আনার জন্য প্রতি বছর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, যা এবার ত্রয়োদশ বর্ষে পদার্পণ করেছে।
বান্দরবানে গঙ্গা পূজা তিন দিনব্যাপী ১৬,১৭,ও ১৮ ই মার্চ, ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। :— মহাদেবের অভিষেক এবার আমরা রেখেছি। প্রতিবছর আমরা এটা করি। পাপ মোচন এবং শান্তির বার্তা বয়ে আনার জন্য এ অনুষ্ঠান । নানা ধর্মীয় আয়োজনে শেষে শেষ হবে আগামী বুধবার ১৮ ই মার্চ সকাল ৮টায * পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রতিমাবিসর্জ্জন।
প্রতিষ্ঠা সদস্য -: অসীম রায় (অশ্বিনী) বলেন -: ১ যুগ পেরিয়ে বান্দরবানের গঙ্গাপূজা আজ ত্রয়োদশ বর্ষে...
পবিত্রতা, ভক্তি ও ঐতিহ্যের অনুপম মিলনে আবারও আসছে আমাদের বহু প্রতীক্ষিত আয়োজন: শ্রী শ্রী গঙ্গা পূজা ও বারুণী স্নান। গঙ্গার স্নিগ্ধ স্রোতধারায় ধুয়ে যাক সকল ক্লান্তি ও অশুভতা। হাজার প্রদীপের আলোকমালায়, শ্রুতিমধুর মহানামযজ্ঞে, মনোমুগ্ধকর গঙ্গা আরতিতে এবং প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হয়ে উঠবে পবিত্র সাঙ্গুরতীর। ভক্তি, আনন্দ ও মিলনমেলার এই পুণ্য মুহূর্তে সবাই একসাথে ভাগ করে নেবো প্রার্থনার শান্তি ও মহাপ্রসাদের অনাবিল আনন্দ। পরিবার-পরিজনসহ আপনাদের সবার সাদর উপস্থিতি কামনা করছি। আসুন, ভক্তির আলোয়, প্রার্থনার সুরে এবং ঐতিহ্যের পবিত্র বন্ধনে আমরা সবাই মিলিত হই এই পবিত্র উৎসবে।