মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেল ৫টায় প্রেসক্লাব মিলনায়তনে দেশ ও জাতির কল্যাণে মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হযেছে।
মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও আনন্দ টেলিভিশন জেলা প্রতিনিধি, মোঃ ফেরদৌস সিহানুক শান্ত'র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবদলে আহবায়ক এডভোকেট এম আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আলমগীর কামাল, দৈনিক চাঁপাই দর্পন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং চ্যানেই আই এর জেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু, বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ জহুরুল ইসলাম, এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজাবাবু। এসময় উপস্থিত ছিলেন, মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বর্তমান কথা পত্রিকার ষ্টার্ফ রিপোর্টার মোঃ সফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত খবর পত্রিকার ষ্টার্ফ রিপোর্টার মনোয়র হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক চাঁপাই চিত্র পত্রিকার ষ্টার্ফ রিপোর্টার অহেদুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাশার মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক মতপ্রকাশ পত্রিকার জেলা প্রতিনিধি অনিক দেওয়ান, মডেল প্রেসক্লাবের সদস্য ইমাম হাসান জুয়েল, আল-আমিন, জাকারিয়া, তাজরিন, সাকিব প্রমুখ। আলোচনা সভা শেষে মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, মরহুম এডভোকেট সৈয়দ শাহ জামাল, ও উপদেষ্টা মরহুম সম্রাট শাহজাহানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।