• বিনোদন
  • সঞ্জয় দত্ত ও নোরার গানে ‘অশ্লীলতা’, বিতর্কে উত্তাল বলিউড

সঞ্জয় দত্ত ও নোরার গানে ‘অশ্লীলতা’, বিতর্কে উত্তাল বলিউড

‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার গানে আপত্তিকর লিরিক ব্যবহারের অভিযোগ, প্রতিবাদে সরব গায়ক আরমান মালিকও।

বিনোদন ১ মিনিট পড়া
সঞ্জয় দত্ত ও নোরার গানে ‘অশ্লীলতা’, বিতর্কে উত্তাল বলিউড

আসন্ন প্যান-ইন্ডিয়ান সিনেমা 'কেডি: দ্য ডেভিল'-এর একটি গান নিয়ে বর্তমানে বিনোদন দুনিয়ায় বইছে সমালোচনার ঝড়। সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি অভিনীত এই সিনেমার ‘সারকে চুনার তেরি সারকে’ গানটি প্রকাশের পর থেকেই এর শব্দচয়ন এবং দ্ব্যর্থবোধক ইঙ্গিত নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ শ্রোতা থেকে শুরু করে বিশিষ্টজনরা। সামাজিক মাধ্যমে গানটির লিরিক নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

বলিউডের আসন্ন সিনেমা 'কেডি: দ্য ডেভিল' মুক্তির আগেই নেতিবাচক কারণে খবরের শিরোনামে উঠে এসেছে। বিশেষ করে সিনেমার আইটেম গানে সঞ্জয় দত্ত এবং নোরা ফাতেহির উপস্থিতি থাকলেও, দর্শক ও সমালোচকদের নজর কেড়েছে গানের বিতর্কিত কথা।

গানের কথায় আপত্তিকর ইঙ্গিত ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি মুক্তি পাওয়া ‘সারকে চুনার তেরি সারকে’ গানটিতে 'পহেলে উঠালে, আন্দার ভো ডালে'-এর মতো চরম আপত্তিকর ও দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহার করা হয়েছে। গানটি ভাইরাল হওয়ার পরপরই নেটিজেনদের একটি বড় অংশ এর লিরিকের ধরনে চরম বিরক্তি প্রকাশ করেছেন। বর্তমান সময়ে মূলধারার সিনেমায় এমন নিম্নমানের ও অশ্লীল ভাষার গান কেন তৈরি করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সামাজিক মাধ্যমে গানটি নিষিদ্ধ করার দাবিও তুলেছেন নেটিজেনদের একাংশ।

বাকরুদ্ধ আরমান মালিক এই বিতর্কে যোগ দিয়ে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক নিজের বিস্ময় প্রকাশ করেছেন। তিনি এক প্রতিক্রিয়ায় জানান যে, গানের লিরিক শুনে তিনি রীতিমতো হতবাক। আরমান লিখেছেন, ‘আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলছি। আমি কি ঠিক শুনছি! নিশ্চিত হওয়ার জন্য গানটি আরও একবার শুনতে বাধ্য হয়েছিলাম।’ আরমানের এই মন্তব্য গানটির বিরুদ্ধে চলা জনমতকে আরও জোরালো করেছে।

সংস্কৃতির অবক্ষয়ের অভিযোগ ভিডিওতে নোরা ফাতেহির নাচের দক্ষতার প্রশংসা তার ভক্তরা করলেও, গানে এমন ‘অশ্লীলতা’ মেনে নিতে পারছেন না অধিকাংশ নেটিজেন। তাদের মতে, বিনোদনের নামে এমন কুরুচিপূর্ণ বিষয়বস্তু সুস্থ সংস্কৃতির পরিপন্থি। বিশেষ করে বড় বাজেটের প্যান-ইন্ডিয়ান সিনেমায় এ ধরনের শব্দচয়ন বলিউডের রুচি নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি অভিনীত এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের মাঝে উত্তেজনা ছিল, কিন্তু গানের এই বিতর্ক সিনেমার ব্যবসায়িক সাফল্যে প্রভাব ফেলবে কি না, তা এখন দেখার বিষয়।

Tags: nora fatehi bollywood controversy sanjay dutt viral song armaan malik kd the devil