জেলা শহরের প্রাণকেন্দ্র লেকপার্ক পাশ্ববর্তী শ্রী লোকনাথ মন্দিরে আয়োজিত শিব ও লোকনাথের নতুন মূর্তি শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জ-২ আসনের সাংসদ ডাক্তার কে এম বাবর, এমপি।
শনিবার দিবাগত রাতে বাউল কনসার্টের মধ্য দিয়ে ৪দিন ব্যাপী অনুষ্ঠিত ধর্মীয়-সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি হয়। এরআগে গত বুধবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টায় ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। পরের দুইদিন অনুষ্ঠিত হয় বাউল কনসার্ট, কবিগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজনে অংশনেয় বিভিন্ন ধর্মীয় নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংস্কৃতিকর্মী ও বিপুল সংখ্যক ভক্তবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন, খোকন কর্মকার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী মোহন চন্দ্র কর্মকার, শিব শংকর সরকার, বাউলহাট পাঠক কবি শ্যাম সরকারসহ আয়োজক কমিটির সদস্যরা।