ইদানিং সিলেটে দিনদিন চুরি ডাকাতি চিনতাই রাহাজানি মারাত্মকভাবে বেড়ে চলেছে, ঘুম থেকে উঠে যে খবরটি মানুষের বুকে কাপন ধরায় তাহলো চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এর থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের উচ্চ পদস্ত কেউ ই রক্ষা পাচ্ছেন না।
গতদিন হাউজিং এস্টেটের মতো অভিজাত এলাকায় দিনে দুপুরে মহিলার সর্বস্ব চিনতাই জনমনে শংকা তৈরি করে তুলেছে।
এছাড়া গতকাল আম্বরখানা আমাদের একজন সাবেক সাংবাদিক এর সবকিছু লুটে নিয়ে যেনো আতংকের নগরী হিসেবে পরিচিতি লাভ করছে।
সিলেটের সুযোগ্য পুলিশ সুপার, পুলিশ কমিশনার তারা চেষ্টা করছেন কিন্তু এতে কোন লাভ বা উন্নতি হচ্ছে বলে মনে হয়নি।
সিলেট সচেতন মহলের দাবি অবিলম্বে সাড়াসি অভিযান চালিয়ে শান্তির নগরী সিলেটের মানুষকে শান্তিতে ঘুমুতে এবং জীবন যাপনে আইন শৃঙ্খলা বাহিনী লোকদেখানো নয়, কার্যকরী ভুমিকা পালন করবেন।