লালমনিরহাটে র্যাব-১৩-এর অভিযানে ২০ বোতল নিষিদ্ধ এসকাফসহ লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের এমপি রোকন উদ্দিন বাবুলের ভাতিজা ইলিয়াছ হোসেন ওরফে লিটন এবং তার সহযোগী আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়েছে| মঙ্গলবার ১৪ এপ্রিল রংপুর র্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার বিকালে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। র্যাব-১৩ জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।এ সময় এমপির ভাই আলহাজ মফিজ উদ্দিনের ছেলে ইলিয়াছ হোসেন ওরফে লিটনের (৪৮) বসতবাড়ির গোয়ালঘর থেকে সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা ২০ বোতল নিষিদ্ধ এসকাফ জব্দ করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী ইলিয়াছ হোসেন ও তার সহযোগী আমিনুর রহমানকে (৪০) গ্রেফতার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ আসামীদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তারা। অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
লালমনিরহাটে র্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ২ জন :
দেশজুড়ে
১ মিনিট পড়া
মোঃ তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি।