• দেশজুড়ে
  • গৌরনদীতে ভুয়া পুলিশ আটক

গৌরনদীতে ভুয়া পুলিশ আটক

দেশজুড়ে ১ মিনিট পড়া
গৌরনদীতে ভুয়া পুলিশ আটক

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে ছাত্তার হোসেন (সাত্তার) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ। আটক সাত্তার হোসেন গৌরনদী উপজেলার পূর্ব বর্থী গ্রামের আব্দুল হাকিম মৃধার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা–বরিশাল মহাসড়কের খানজাপুর এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামানো হয়। এ সময় পিকআপ ভ্যানের চালক সাত্তার হোসেন নিজেকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) বিভাগের সদস্য বলে পরিচয় দেন। তবে তার আচরণে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তিনি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নন এবং ভুয়া পরিচয় দিয়ে চলাফেরা করছিলেন। গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে তিনি।