• দেশজুড়ে
  • নববর্ষে বৃক্ষরোপণে মানবতার বার্তা: হালিশহরে আব্দুল করিম ভূট্টোর উদ্যোগ

নববর্ষে বৃক্ষরোপণে মানবতার বার্তা: হালিশহরে আব্দুল করিম ভূট্টোর উদ্যোগ

দেশজুড়ে ১ মিনিট পড়া
নববর্ষে বৃক্ষরোপণে মানবতার বার্তা: হালিশহরে আব্দুল করিম ভূট্টোর উদ্যোগ

মো.মোক্তার হোসেন হোসেন বাবু :

বাংলা নববর্ষের প্রথম দিনেই পরিবেশ রক্ষা ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ১১ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক আব্দুল করিম ভূট্টো। নববর্ষকে স্বাগত জানিয়ে তিনি আয়োজন করেন একটি বৃক্ষরোপণ কর্মসূচি, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

চট্টগ্রামের হালিশহরস্থ গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। কর্মসূচিটি বাস্তবায়িত হয় চট্টগ্রাম-১০ আসনের মাননীয় সংসদ সদস্য সাঈদ আল নোমানের নির্দেশনায়।

উদ্যোক্তারা জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনার অংশ হিসেবেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ু বিশুদ্ধকরণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে বৃক্ষরোপণকে একটি নিয়মিত কার্যক্রমে পরিণত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উদ্যোক্তা আব্দুল করিম ভূট্টো বলেন, “নববর্ষ মানেই নতুন আশার সূচনা। এই দিনে আমরা যদি একটি করে গাছ লাগাই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কার্যক্রম নিয়মিত হলে পরিবেশ রক্ষায় জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং তরুণ প্রজন্ম ইতিবাচক কাজে উদ্বুদ্ধ হবে।