• দেশজুড়ে
  • জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দালালবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দালালবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

দেশজুড়ে ১ মিনিট পড়া
জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দালালবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

মোঃ জাহাঙ্গীর আলম ,মেলান্দহ ,জামালপুর

১৩ এপ্রিল ২০২৬ তারিখে জামালপুর সদর উপজেলার জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ দালাল ও প্রতারকচক্রের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে ৩ জন দালালকে হাতেনাতে আটক করা হয়েছে।

জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষের পূর্ব নির্দেশনা অমান্য করে অভিযুক্তরা হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছিল এবং রোগীদের সাথে প্রতারণার চেষ্টা চালাচ্ছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবা প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। তারা আরও বলেন, কোনো দালাল বা প্রতারকের খপ্পরে না পড়ে সরাসরি হাসপাতালের নির্ধারিত সেবা গ্রহণের জন্য রোগী ও স্বজনদের সচেতন থাকতে হবে।

জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালটি জেলার অন্যতম প্রধান সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান, যেখানে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এখানে জরুরি বিভাগ, বহির্বিভাগ (আউটডোর), অন্তর্বিভাগসহ বিভিন্ন বিশেষায়িত সেবা চালু রয়েছে এবং আশেপাশের উপজেলা থেকেও রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও হাসপাতাল এলাকায় দালালচক্র নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।