• দেশজুড়ে
  • নাটোরে বাংলা নববর্ষ ১৪৩৩ পালিত

নাটোরে বাংলা নববর্ষ ১৪৩৩ পালিত

দেশজুড়ে ১ মিনিট পড়া
নাটোরে বাংলা নববর্ষ ১৪৩৩ পালিত

নাটোর জেলা প্রতিনিধিঃ

বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরে রাণী ভবানী রাজবাড়ির মুক্তমঞ্চে বাংলা নববর্ষ- ১৪৩৩ পালিত হয়েছে।

গতকাল মঙ্গলবার ১৪ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসক আসমা শাহীন এর সভাপতিত্বে, নাটোর মহারাজা জে এন উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গন থেকে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রাজবাড়ী মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিনব্যাপী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত,অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলমসহ রাজনৈতিক দল বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীগনেরা।

নবর্বষ অনুষ্ঠানে বক্তাগনেরা বলেন, বাংলা নববর্ষ গ্রাম বাংলার ঐতিহ্য। বাঙালির জাতিসত্তা সম্প্রীতি, আনন্দ ও ভালোবাসার মেলবন্ধন জড়িয়ে রয়েছে। প্রহেলা বৈশাখ এখন বাঙালি জাতির সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

পরে নাটোর রাজবাড়ি চত্বরে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের চিত্রাংকন প্রতিযাগিতার আয়োজন করা হয়েছে।