পটুয়াখালীর বাউফলের ধুলিয়া লঞ্চঘাটে এক রহস্যজনক ঘটনায় একটি শিশুকে লঞ্চে রেখে চলে গেছেন এক ব্যক্তি। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৭টা ৫ মিনিটে বন্ধন-৫ লঞ্চে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি তার সন্তান পরিচয় দিয়ে শিশুটিকে লঞ্চে রেখে বলেন, তিনি তার স্ত্রীকে নিয়ে আসছেন। কিন্তু প্রায় ৩০ মিনিট ধরে লঞ্চটি ধুলিয়াঘাটে অবস্থান করলেও তিনি আর ফিরে আসেননি। বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি লঞ্চ কর্তৃপক্ষকে অবহিত করেন। বর্তমানে শিশুটি ‘বন্ধন-৫’ লঞ্চে নিরাপদে রয়েছে বলে জানা গেছে।
লঞ্চ কর্তৃপক্ষ জানায়, শিশুটির প্রকৃত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শিশুটিকে কেউ চিনে থাকলে দ্রুত ‘বন্ধন-৫’ লঞ্চে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৬৮৫৪৩৬১৫৪