​নোয়াখালীতে পরিত্যাক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার

আপলোড সময় : ০৮-০৬-২০২৬ , আপডেট সময় : ০৮-০৬-২০২৬

মজিদুল ইসলাম, নোয়াখালী: নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে দুইটি বস্তার ভিতর ১৪ টি দেশীয় অস্ত্র রাম দা, ১টি কাটার মেশিন ও ২ অবস্থায় উদ্ধার করেছে। রোববার(৭ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ মহিউদ্দিন।

তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা ৭ নং ওয়ার্ডের রাশাদিয়া ইসলামিয়া মাদ্রাসার পূর্ব পাশে পদ্মা মিশনারি বাড়ির পিছনে ডোবায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুইটি বস্তার ভিতর ১৪ টি দেশীয় অস্ত্র (রাম দা), ১টি কাটার মেশিন, ও ২টি পাইপ উদ্ধার করিয়া জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ সময় ওই স্থানে কাউকে পাওয়া যায়নি। কে বা কারা অস্ত্রগুলো সেখানে রেখেছে তার তদন্ত চলছে। কোন নাশকতায় ব্যবহারের জন্য অস্ত্রগুলো রাখা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি মহি উদ্দিন। 

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :