​‎গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

আপলোড সময় : ১৪-০৬-২০২৬ , আপডেট সময় : ১৪-০৬-২০২৬

‎গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন সাইনবোর্ড ভূসিমিল এলাকায় অবস্থিত ‘মেট্রিক্স সোয়েটার’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
‎
‎শনিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে কারখানার ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে শ্রমিক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
‎
‎গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, বেলা ১১টার কিছু পরে ভূসিরমির এলাকার মেট্রিক্স সোয়েটার কারখানার ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
‎
‎স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার ষষ্ঠ তলা থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
‎
‎তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :