​মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে চলক নিহত, আহত অন্তত ৫

আপলোড সময় : ১৫-০৬-২০২৬ , আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০২:৪৩:০৭ অপরাহ্ন

এস এম রাসেল, মাদারীপুর: মাদারীপুরের ডাসারে ঢাকা-বরিশাল মহাসড়কে বালুবাহী ট্রাক ও সংবাদ পত্রের পত্রিকা বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে সংবাদ পত্রের পিকাপ চলক আবু নাইম খান ঘটনা স্থলেই নিহত হয়।এ সময় উভয় গাড়ির অন্তত ৫ জন আহত হয়েছেন। 

আজ সোমবার (১৫ জুন) ভোর ৫.৩০ টার দিকে ডাসার উপজেলাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ভাঙ্গা থেকে বরিশালগামী পত্রিকা বোঝাই পিকআপ ও বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনা স্থলেই ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে পিকআপ চলক আবু নাইম খানের মরদেহ এবং আহহতদের উদ্ধার করে কালকিনি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। নিতহ পিকআপ চলক আবু নাইম খানের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কুলপুদ্দি এলাকায় এবং সংবাদ পত্রের পিকাপে থাকা একজনের বাড়ি দক্ষিণ ডাসার এলাকায় অন্যান্য আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান, ডাসার থানার এসআই হাসানুল বান্না সাগর।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :