​গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন

আপলোড সময় : ১৫-০৬-২০২৬ , আপডেট সময় : ১৫-০৬-২০২৬

নুর মোহাম্মদ, গোমস্তাপুর (চাপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পইনে সভাপতিত্ব করেন গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরীফ উদ্দীন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দীন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দীন সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম, স্থানীয় সুধিজন নাজমুল হক ফয়জুলী। ক্যাম্পেইনে ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিভিন্ন ওয়ার্ডের শ্রেণী ও পেশাজীবিরা অংশগ্রহন করেন। আলোচনার শুরুতে বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে- প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে ক্যাম্পেইনের সামগ্রিক উদ্দেশ্য তুলে ধরা হয়। ভিডিও শো শেষে অংশগ্রহণকারীর মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়। পরে নাটক মঞ্চস্থ ও কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য,বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির যৌথ অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হচ্ছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :