​পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২টি গাঁজার গাছ সহ গ্রেফতার ১

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ , আপডেট সময় : ১৭-০৬-২০২৬

মোঃ শিহাবুর রহমান সরকার, পীরগঞ্জ, রংপুর : রংপুরের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজার গাছ চাষের অভিযোগে এক বর্গাচাষীকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৮ টার দিকে পীরগঞ্জ থানার এসআই (নিঃ) মো. আব্দুল মালেক ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার ৩ নং বড়দরগাহ ইউনিয়নের চাপাবাড়ী এলাকাায় প্রবাসী মো: জোয়াদ মিয়ার কলা বাগানে অভিযান চালান।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বর্গাচাষী মোঃ আব্দুল রহেদ আলী (৩৮) কে আটক করে পুলিশ। জানা গেছে চাপাবাড়ী (নয়াপাড়া) এলাকার বাসিন্দা মো: আব্দলু রহেদ।

পুলিশের জিজ্ঞাসাবাদে আব্দুল রহেদ আলী ঘটনার সতত্যা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে রহেদ আলী দীর্ঘদিন ধরে প্রবাসী জোয়াদ মিয়ার জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আসছে। ওই জমিতে কলা চাষের পাশাপাশি গোপনে গাঁজার গাছ রোপণ ও পরিচর্যা করছিলো রহেদ মিয়া।

পরে তার দেখানো পথে কলা বাগানের টয়লেটের পেছন থেকে ২টি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। গাছ দুটি মাটি থেকে উপড়ে পরিমাপ করলে শিকড় থেকে মাথা পর্যন্ত প্রায় ১০ ফুট উচ্চতা পাওয়া যায়। গুল ডাল ও পাতাসহ গাছগুলোর মোট ওজন ১৫ কেজি হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, উদ্ধারকৃত গাঁজার গাছের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত আব্দুল রহেদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :