​নোয়াখালীর সুবর্ণচরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ , আপডেট সময় : ১৭-০৬-২০২৬

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী: ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে সুবর্ণচর উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ৬১৫ জনের মাঝে এ কার্ড বিতরণ করা হবে। 

বুধবার বিকেলে সুবর্ণচর উপজেলা পরিষদের হলরুমে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন উর রশিদ আজাদ, জেলা প্রশাসক মো শফিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার' এনএম নাসির উদ্দীনসহ বিএনপির জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :