৩০০ পিস জাল জব্দ ও ধ্বংস

​দোহারে চায়না দুয়ারি জাল কারখানায় অভিযান

আপলোড সময় : ১৮-০৬-২০২৬ , আপডেট সময় : ১৮-০৬-২০২৬

মো. শাহাদাত হোসেন, দোহার, ঢাকা : ঢাকার দোহার উপজেলায় অবৈধ মৎস্য আহরণে ব্যবহৃত চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩০০ পিস জাল জব্দ ও ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার (১৮ জুন) ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ এবং ঢাকা জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশনায় উপজেলা মৎস্য কর্মকর্তা, দোহার ও তাঁর টিম যৌথভাবে বিলাশপুর ইউনিয়নের একটি চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বাংলাদেশ নৌ পুলিশ সহযোগিতা প্রদান করে। এ সময় কারখানায় তল্লাশি চালিয়ে ৩০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, চায়না দুয়ারি জাল জলজ জীববৈচিত্র‍্য ও মৎস্যসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই মৎস্যসম্পদ রক্ষা এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, জনস্বার্থে এবং মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :