​পতেঙ্গায় কয়লা ও ভোজ্যপণ্য চোরাচালান, আটক ২

আপলোড সময় : ২৪-০৬-২০২৬ , আপডেট সময় : ২৪-০৬-২০২৬

মো. মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম ব্যুরো: চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযানে চট্টগ্রাম নগরের  পতেঙ্গায় চোরাইকৃত কয়লা, সয়াবিন ও সরিষা দানাসহ দুই চোরাকারবারি আটক করা হয়েছে।

কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত জানান, ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহজনক ২ টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ৮৮ হাজার টাকা মূল্যের ১ টন খনিজ কয়লা, ১৫০ কেজি সরিষা দানা, ২০০ কেজি সয়াবিন দানা ও চোরাচালান কাজে ব্যবহৃত ২ টি কাঠের বোটসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত, চোরাচালান কাজে ব্যবহৃত বোট ও আটককৃত চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :