এলাকায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক

​চুয়াডাঙ্গার রাইসা বিলের মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার

আপলোড সময় : ২৪-০৬-২০২৬ , আপডেট সময় : ২৪-০৬-২০২৬

রবিউল ইসলাম বাবু, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি রাইসা বিলের মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে থেকে ১টি বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।গতকাল বুধবার (২৪ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৎস্য অবতরণ কেন্দ্রের একটি ভবনের সংস্কার কাজ চলাকালে শ্রমিকরা লাল রঙের টেপ দিয়ে মোড়ানো এবং তাতে জয় বাংলা’লেখা একটি সন্দেহজনক বস্তু দেখতে পান। পরে বিষয়টি দর্শনা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।

কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপি'র সভাপতি  আব্দুর রশিদ বলেন,গতকাল নিষিদ্ধ ঘোষিত একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল।  এলাকায় আতঙ্ক সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে তারাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করা প্রয়োজন।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না,তা পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনাটির উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :