​ধামইরহাটে ২৭০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

আপলোড সময় : ২৭-০৬-২০২৬ , আপডেট সময় : ২৭-০৬-২০২৬

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ২৭০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

 বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) ভোরে ধামইরহাট উপজেলার হযরতপুর গ্রামের ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— পত্নীতলা থানার শিয়াড়া বাজার এলাকার মোঃ শরীফ হোসেন (২৯) এবং মোঃ মোর্শেদুল ইসলাম (১৮)। আগ্রাদ্বিগুন বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ সোয়েব আলী মুন্সির নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্তে টহল দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৫৬ এমপি হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৩ কিলোমিটার দূরে হযরতপুর গ্রামের ব্রীজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ব্রীজের উত্তর-পশ্চিম পাশ থেকে ওই দুই মাদক কারবারিকে ২৭০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :