​চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

আপলোড সময় : ২৭-০৬-২০২৬ , আপডেট সময় : ২৭-০৬-২০২৬

আবুল বাসার মিলন, চাঁপাইনবাবগঞ্জ: World drug problem: persisting new challenges, innovative responses’ শীর্ষক প্রতিপাদ্য কে সামনে নিয়ে , ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২৬জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি, র স্বাগত বক্তব্যে তিনি বলেন,দিবসটি উদযাপনের প্রেক্ষাপট তুলে ধরে বিগত সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন এবং জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব,আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী তিনি তাঁর  বক্তব্যে বলেন,আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক ও ধর্মীয় অনুশাসন জরুরী। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চেতনা ও ঘৃনাবোধ তৈরী করতে হবে। 

শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গুলোর গতিশীলতা আনয়নের জন্য বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার  জনাব, গৌতম কুমার বিশ্বাস, মহানন্দা ব্যাটালয়িন ৫৯বিজিবির অধিনায়ক, লে.কর্ণেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, ৫৩ বিজিবি ব্যাটালয়িন অধিনায়ক,লে কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান( পিএসসি),জেলা সিভিল সার্জন জনাব,ডাঃ এ. কে. এম. শাহাব উদ্দীন,অতিরিক্ত পুলিশ সুপার জনাব,এ.এন.এম ওয়াসিম ফিরোজ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার জনাব,ডা.মোঃ সেরাজ উদ্দিন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ,  প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,জনাব মোঃ আনিসুর রহমান,  বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর জনাব,আব্দুল ওদুদ,ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি জনাব, মোঃ গোলাম মোস্তফা মন্টু প্রমুখ। বিশেষ অতিথিগণ বলেন,মাদকাসক্তিমুক্ত সমাজ গড়ার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান। মাদক ব্যবসায়ীরা যেন সহজে জামিন না পায় সে বিষয়ে বিজ্ঞ পাবলিক প্রসিকিউটরের দৃষ্টি আকর্ষণ করেন। মাদকবিরোধী তথ্যচিত্র প্রদর্শণের মাধ্যমে সচেতনতা সৃষ্টির কথা বলেন।  মাদক একটি নীরব ঘাতক যা আমাদের সমাজের শক্তিশালী তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে।  সর্বস্তরের জনসাধারনের অংশগ্রহণে দিবসটি যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নানান কর্মসূচী পালন করেন।

মাদকবিরোধী বন্ধন রালি আলোচনা সভা, রচনা, চিত্রাংকন, মাদকবিরোধী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন  লিফলেট, স্টিকার, ফেস্টুন বিতরণ। মাদক বিরোধী মাইকিং  ও মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃক্ষরোপণ কর্মসূচি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তিকৃত রোগী ও রিকোভারিদের সমন্বয়ে দেয়াল লিখন, ক্যারাম খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সফল ইতিহাসের গল্প বলা ইত্যাদি। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়। পরে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা।  এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক ইমরুল হাসানের, পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য, বিভিন্ন সরকারি ও বেসরকারী সংস্থা ও সর্বস্তরের জনসাধারন অনুষ্ঠানটি উপভোগ করেন। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এস.এম. নাগিব মাহফুজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আগত উপসহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতারা, কৃষক-কৃষাণী, সাংবাদিকরা। মেলায় মোট ১৬ টি স্টল বসেছে। তিনদিনব্যাপী মেলা শেষ হবে আগামী ২৭ জুন। 

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :