​ফেনীর পৌরসভার পরিচালিত দুটি স্কুলে বৃক্ষরোপন, চারা বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালী

আপলোড সময় : ২৯-০৬-২০২৬ , আপডেট সময় : ২৯-০৬-২০২৬

এম. এমরান পাটোয়ারী, ফেনী: ফেনী পৌরসভার পরিচালনাধীন ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন ও মেহেদী-সাঈদী হাই স্কুলে বৃক্ষরোপন, বৃক্ষ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালী সোমবার (২৯ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর  উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলম।

ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. ওবায়েদ উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার সচিব সামছুদ্দিন। এ সময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ও  শিক্ষার্থীদের হাতে বৃক্ষ তুলে দেন প্রধান অতিথি।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ফেনী পৌরসভা পরিচালিত ২টি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে আমরা এ কর্মসূচি করেছি। বর্তমান পৃথিবীর সবচেয়ে ভয়ংকর বিষয় হলো জলবায়ু পরিবর্তন। আমাদের বাংলাদেশ মারাত্মক ঝুঁকের মধ্যে আছে। বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ সচেতন হবে। জলবায়ু পরিবর্তনের যে দায়ী বিষয়গুলো আছে সেগুলো প্রতিরোধে তারা ভূমিকা পালন করবে। পরিবেশ বিপর্যয়ের বিরূপ প্রভাব থেকে আমাদের সুন্দর বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হবে।

এ সময় স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবদুল মালেক, সিনিয়র শিক্ষক ইশরাত জাহান আক্তার, বিবি ফাতেমা খাতুন, অঞ্জনা রানী নাথ, মোহাম্মদ আবুল হাসনাত, মো. শাহ জাহান, সাইফুল ইসলাম ভূঁইয়া সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :