​চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস

আপলোড সময় : ২৯-০৬-২০২৬ , আপডেট সময় : ২৯-০৬-২০২৬

শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি ডেউয়াতলি এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের প্রস্তুতির খবর পেয়ে রোববার (২৮ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গালিব চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন ও বিপুলসংখ্যক পাইপ জব্দ করে ধ্বংস করা হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গালিব চৌধুরী  জানিয়েছেন, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :