​চুনারুঘাটে জি ওয়ান বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড

আপলোড সময় : ০১-০৭-২০২৬ , আপডেট সময় : ০১-০৭-২০২৬

শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের  চুনারুঘাটে জি ওয়ান বেকারিকে দশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম গালিব  চৌধুরীর নেতৃত্বে চুনারুঘাট পৌরসভার (১নং ওয়ার্ড) গোগাউড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জি ওয়ান বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন। এই অভিযানে সহযোগিতা করেছে  চুনারুঘাট থানার একদল পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, বেকারির ভিতরে মানহীন পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্যে বিধিবর্হিভূত লেবেলিংয়ের ব্যবহার করে বাজারজাতের অপরাধ উদঘাটিত হয়, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর আওতায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে নিয়ম মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। ‎জনস্বার্থ সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

 কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শহিদুল ইসলাম জানান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে।  সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে রহস্যজনক এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। পুরো এলাকায় শোকের ছায়ার পাশাপাশি আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :