​পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রিকশাচালক ও ট্রাফিক পুলিশকে ছাতা বিতরণ

আপলোড সময় : ০১-০৭-২০২৬ , আপডেট সময় : ০১-০৭-২০২৬

মাহামুদ হোসাইন, পিরোজপুর : পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাতা বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন। 

এ সময় তিনি তীব্র রোদ ও বৃষ্টির মধ্যে জীবিকার তাগিদে কর্মরত অসহায় রিকশাচালক এবং দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের হাতে ছাতা তুলে দেন। তিনি বলেন, মানবিক সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে তারা প্রতিকূল আবহাওয়ায় কিছুটা স্বস্তির সঙ্গে দায়িত্ব পালন ও জীবিকা নির্বাহ করতে পারেন। অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :