​গৌরনদীতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপলোড সময় : ০২-০৭-২০২৬ , আপডেট সময় : ০২-০৭-২০২৬

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার একটি চৌকস দল উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা বটতলা তালীমুল কোরআন মহিলা মাদ্রাসার সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন মোঃ তছলিম ফরাজী (২৩)-কে আটক করা হয়।

গ্রেফতার তছলিম ফরাজী বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামের মৃত ফজলুল হক ফরাজীর ছেলে। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গৌরনদী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়তে গৌরনদী থানা পুলিশের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :