​জামালপুরে বকশীগঞ্জে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০২-০৭-২০২৬ , আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০৫:২৪:২৪ অপরাহ্ন

আবুল কাশেম, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে মোতালেব সরকার (৫৫) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের নিজ বাড়ির আঙিনায় কামরাঙা গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষক মোতালেব সরকার বুধবার রাতে খাবার খেয়ে নিজ বসক ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে বাড়ির আঙিনায় একটি কামরাঙা গাছের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। পওে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই আসল ঘটনা জানা যাবে। প্রয়োজনীয় অইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :