শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাটে ৬ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও ফটকাবাজিসহ হিরন মিয়া (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার পশ্চিম দেওরগাছ গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে হিরন মিয়াকে হবিগঞ্জ কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার (ওসি) শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও ফটকাবাজিসহ তাকে আটক করেন। এ সময় তার সাথে থাকার আরো কয়েকজন চোরাকারবারী পালিয়ে যান। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে, ৪২টি ভারতীয় শাড়ি ৮৪ হাজার টাকা,৪ হাজার ১শত ফটকাবাজি ৪ লক্ষ ১০ হাজার টাকা,৭২৫ টি ভারতীয় তৈরী বাজি,১ লক্ষ ১ হাজার ৫শত টাকা। যার বাজারমুল্য আনুমানিক ৫ লক্ষ ৯৫ হাজার টাকা বা ৬ লক্ষ টাকা হবে। এর সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) শফিকুল ইসলাম।