জলঢাকায় সড়ক দুর্ঘটনায় উত্তরা ইপিজেড এক নারী শ্রমিক নিহত

আপলোড সময় : ০৪-০৭-২০২৬ , আপডেট সময় : ০৪-০৭-২০২৬

তৈয়ব আলী সরকার, নীলফামারী: নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় সুমি রানি রায় (৩৫) নামের উত্তরা ইপিজেডের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহত সুমি উপজেলার পশ্চিম শিমুলবাড়ী শাল্টিতলা গ্রামের শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী।

এ ঘটনায় মোটরসাইকেল চালক স্বপন রায় (৩০) গুরুতর আহত হয়েছেন। আহত স্বপন পার্শ্ববর্তী ডোমার উপজেলার বোড়াগাড়ী গ্রামের বিপিন রায়ের ছেলে এবং নিহতের ভাগ্নি জামাই। জলঢাকা থানার ওসি নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার (৪ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোরে সুমি রানি রায় তার ভাগ্নি জামাই স্বপন রায়ের মোটরসাইকেলে উত্তরা ইপিজেডের উদ্দেশ্যে রওনা দেন। পথে চৌধুরীরহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ঢাকা থেকে মীরগঞ্জগামী 'মায়ের দোয়া' পরিবহনের একটি নৈশ কোচ দ্রæতগতিতে এসে পড়ে।

সংঘর্ষ এড়াতে মোটরসাইকেল চালক স্বপন ব্রেক করলে সড়কে ছড়িয়ে থাকা বালুর কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকার নিচে সুমি ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে, স্থানীয়রা আহত স্বপনকে দ্রæত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

স্থানীয়দের অভিযোগ, সড়কের ওপর বালু পড়ে থাকায় দুর্ঘটনার ঝুঁকি দীর্ঘদিন ধরে বেড়ে চলেছে। দ্রæত সড়ক থেকে বালু অপসারণসহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জলঢাকা থানার ওসি নাজমুল আলম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :