​ঝালকাঠি-বরিশাল মহাসড়কে বাস খাদে নিহত ১, আহত ১০

আপলোড সময় : ০৫-০৭-২০২৬ , আপডেট সময় : ০৫-০৭-২০২৬

রিয়াজ শরীফ,বরিশাল : ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়পুর এলাকায় ৫ জুলাই রবিবার সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং অন্তত ১০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। পরে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত হন। 

দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। দুর্ঘটনায় নিহত ব্যক্তি  মোঃ মনির হোসেন (৩৫),  নলছিটি উপজেলার ভৈরবপাশা গ্রামের  আব্দুল কাদের মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :